নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির ৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানার কাছে হস্তান্তর করে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় বিজিবির সদস্যরা মিয়ানমারের ৩ জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা ‘আরাকান আর্মি’-এর সদস্য বলে পরিচয় দেয়। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রাও পাওয়া যায়।

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আটককৃতদের নাম ও পরিচয় সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights