নাঙ্গলকোটে ইফতার ও ঈদ উপহার বিতরণ

লাকসাম প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নে আলহাজ্ব মমতাজ উদ্দিন হাজারী স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মামুন হাজারীর উদ্যোগে রায়কোট, যজ্ঞশাল, শরীফপুর, ঘাসিয়াল গ্রামবাসীর জন্য মাহেরমজান উপলক্ষে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে প্রায় সাড়ে ৩শ’ পরিবারকে এ উপহার প্রদান করা হয়।
‎
‎নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগরের সার্বিক তত্ত্বাবধানে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাজ উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন উপদেষ্টা জাহাঙ্গীর আলম হাজারী, রায়কোট উত্তর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মফিজুর রহমান মোল্লা, সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন হাজারী, সহ সভাপতি আবুল কাশেম হাজারী, ছবির আহমেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আলাউদ্দিন সওদাগর, রায়কোট উত্তর ইউনিয়ন প্রবাসী ফোরাম সহ সভাপতি আহসান হাজারী, যুবদল নেতা মাছুম হাজারী, আনোয়ার মজুমদার, ছাত্রদল নেতা ফিরোজ খাঁন প্রমুখ।

ইফতার ও ঈদ উপহার বিতরণের শুরুতে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights