নাজিরপুরে বিদ্যালয়ের চুরি যাওয়া টিউবওয়েল উদ্ধার, আটক ১

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে চুরি হওয়া টিউবওয়েল উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার এ ঘটনায় বাইজিদ নামে একজনকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ।

জানা যায়, গত ২৭ জানুয়ারি রাতে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে থাকা টিউবওয়েলটি চুরি হয়ে যায়। এরপর নাজিরপুর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিযে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোট বুইচাকাঠী থেকে সোমবার মোঃ বাইজিদ হাওলাদার (১৯) নামে একজনকে আটক করে। আটক বাইজিদের দেওয়া স্বীকারোক্তি মতে বুইচাকাঠী টেম্পু স্ট্যান্ড সংলগ্ন নদীর পাড়ে থেকে বিদ্যালয়ের চুরি যাওয়া টিউবওয়েলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিদ্যালয়ের নৈশ প্রহরী মোঃ ওমর আলী শেখ বাদী হয়ে নাজিরপুর থানায় একটি মামলা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights