নিখোঁজের দুদিন পর লাশ উদ্ধার

নগরীর বাংলা বাজার ঘাট থেকে নিখোঁজের দুইদিন মো. শফি নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট থানা নৌ-পুলিশ। শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়। শফি কর্ণফুলি উপজেলার চরপাথরঘাটা এলাকার মোহসেন আলী বাড়ির কোরবান আলীর ছেলে।

নৌ-পুলিশ সদরঘাট থানার ওসি একরামুল হক বলেন, গত ১৫ মে নগরীর ফিশারীঘাটে একটি শিপিং বোট থেকে মাছ আনলোড করার সময় নদীতে পড়ে যায় মো. শফি। নিখোঁজের দুদিন পর শুক্রবার সকালে বাংলা বাজার ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights