নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি:

গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু জান্নাতের মরদেহ মিলল একদিন পর বাড়ির পাশে ড্রেজারে মাটি কাটা গর্তে। ঘটনাটি ঘটে দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের পূর্ববন আমিরুদ্দিন সরকার বাড়িতে। উদ্ধার হওয়া শিশু জান্নাতুল ফেরদৌস (৭) একই বাড়ির প্রবাসী জামির উদ্দিনের মেয়ে এবং পূর্ববন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে জান্নাত তার মা’কে বলে যায় গোসল করে আসি। তারপর থেকে সে নিখোঁজ ছিল। তাকে খুঁজে পেতে এলাকায় মাইকিং করা হয়। স্থানীয় পুকুরগুলোতে ফেলা হয় জাল। অবশেষে বাড়ির পাশে ড্রেজার দিয়ে কাটা একটি মৎস খামারের ড্রেজার মেশিনের পাশে তার গায়ের জামা এবং ১০টাকার একটি নোট খুঁজে পাওয়া যায়। পরিবারের লোকজন ওই মৎস্য খামারে তাকে খুঁজে না পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসকে খবর দেন। চান্দিনা ফায়ার সার্ভিসের একদল ফায়ার ফাইটার শিশুটিকে খুঁজে না পেয়ে চাঁদপুর জেলা ডুবুরী দলকে খবর দেন। চাঁপুুরের ডুবুরী দল ও ফায়ার সার্ভিসের লোকজনসহ অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে জান্নাতের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, নিহত শিশুর ব্যাপারে তার পরিবারের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights