নিহত বুলেট বৈরাগী ও জুনায়েদের পরিবারের পাশে থাকার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

অনলাইন প্রতিবেদক

নিহত সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী ও জুনায়েদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এনবিআর। আজ শনিবার দুপুরে এই দুই সহকারী রাজস্ব কর্মকর্তার পরিবারের সদস্যরা এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে দেখা করেন। এসময় তিনি তাদের পাশে থাকা এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে ফেরার পথে কুমিল্লায় পৌঁছানোর পর সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন। এরপর ২৫ এপ্রিল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, গত ৪ ফেব্রুয়ারি ঢাকা কাস্টমসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জুনায়েদ (৩৭) রহস্যজনকভাবে মারা যান। ভোরে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে তার মরদেহ ফেলে রেখে পিকআপ যোগে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights