নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন

অনলাইন ভার্সন
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে।

আজ সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে, গতকাল রবিবার হত্যাচেষ্টা মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights