নেত্রকোনায় নিজ ঘর থেকে কৃষকের গলা কাটা লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার সদর উপজেলায় নিজ ঘর থেকে হেলাল উদ্দিন (৬০) নামের এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কে গাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে নেত্রকোনা মডেল থানার পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। রবিবার ভোরে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে ঘরে ফিরে স্বামীকে জবাই করা অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights