নেত্রকোনায় স্কুলের পিঠা উৎসবে বৃত্তি প্রদান
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় শাহীন স্কুলের আয়োজনে শিক্ষার মানোন্নয়নে শিশুদের মাঝে পড়ার আগ্রহ সৃষ্টিতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুলের উদ্যোগে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়েজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ প্রধান অতিথি থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। এর আগে স্কুলের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন আসলামের সভাপতিত্বে স্কুলের সময় এবং পরের সময়ে করণীয় নিয়ে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ শিক্ষার্থীদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
দিনব্যাপী আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ সেরা শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করে স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং অবিভাবকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানস্থলে ১০ টি স্টলে গ্রামীণ পিঠার পসরা বসানো হয়। স্কুলের শিক্ষকরা শীতের বিভিন্ন রকমরে পিঠা প্রদর্শন করেন।
