নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

নেত্রকোনার দুর্গাপুরে উপ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে ইউসুফ তালুকদার সাগর। উপজেলার বাকলজোরা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। গত ১০ জানুয়ারি ইউসুফ আলী তালুকদারের পিতা ইয়াকুব তালুকদার মারা গেলে পদটি শূন্য হয়। শূন্য পদে জনগণের অনুরোধে তিনি বাবার মতো স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবারের নির্বাচনের তিনি বেসরকারি গণনায় ৬ হাজার ৮৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের মনোনীতপ্রার্থী শফিকুল ইসলাম (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৬৩ ভোট। এছাড়া অপর স্বতন্ত্রপ্রার্থী সিরাজুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে ৭৭৮ ভোট পেয়েছেন।

ভোটের তথ্য নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল জানান, সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তিনি জানান, অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই প্রথম ইউনিয়ন পর্যায়ে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনে মাত্র তিনজন প্রার্থী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights