নৌকার পক্ষে ভোট চাওয়ায় জাপা নেতা ইয়াহইয়াকে শোকজ ইয়াহইয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী রেখে নৌকার পক্ষে ভোট চাওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রবিবার পাঠানো দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত এ নোটিশে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়।

নোটিশে ইয়াহইয়া চৌধুরীর এ কাজকে ‘সংগঠন পরিপন্থী’ উল্লেখ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে সিলেট মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভায় নৌকা মার্কায় ভোট চান জাপার এই কেন্দ্রীয় নেতা। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ইয়াহইয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে নালিশ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। সেই নালিশের পরিপ্রেক্ষিতে আজ ইয়াহইয়া চৌধুরীকে এ নোটিশ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights