ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদার হার বাড়ানোর পরামর্শ ট্রাম্পের

অনলাইন ডেস্ক
পশ্চিমা সামরিক জোটের (ন্যাটো) সদস্যভুক্ত দেশের চাঁদার হার বাড়ানোর পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এসব দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ন্যাটোর পেছনে ব্যয় করার পরামর্শ দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকাল এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, তারা (ন্যাটোভুক্ত দেশ) সবাই চাঁদা দিতে সক্ষম। তাদের উচিত ২ শতাংশ চাঁদা না দিয়ে ৫ শতাংশ দেওয়া।

বর্তমানে ৩২টি দেশ ন্যাটোর সদস্য। ২০২৩ সালে জোটের সদস্যরা জিডিপির দুই শতাংশ করে বার্ষিক চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর জোটের ব্যয় অনেক ব্যয় বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প চাঁদা নিয়ে এমন মন্তব্য করলেন।

ট্রাম্প আরও বলেন, ‘আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছে, আমি যদি তখন (রাশিয়া–ইউক্রেন যুদ্ধ) প্রেসিডেন্ট থাকতাম তাহলে যুদ্ধ হতো না। কখনোই যুদ্ধ শুরু হতো না।

তবে ন্যাটোর চাঁদার হার বাড়ানোর কথা শুধু ট্রাম্পই বলেননি। গত মাসে ন্যাটোর প্রধান মার্ক রুত্তেও চাঁদার হার বাড়ানোর কথা বলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights