পথচারী ও শ্রমজীবীদের মাঝে ছাতা বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে অসহায় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, ক্যাপ, শরবত ও স্যালাইন-পানি বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টায় শহরের শহীদ হাসান চত্ত্বরে এসব বিতরণ করা হয়। এ সময় পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্য নায়েক ইসমাইল হোসেন বেশ কিছুদিন থেকে তাপদাহে অসহায় মানুষের মাঝে ছাতা, ক্যাপ ও বিশুদ্ধ পানীয় বিতরণ করছিলেন। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে তিনিও ইসমাইলের সাথে অসহায় মানুষের পাশে দাঁড়ান।
পুলিশ সুপার বলেন, সংকটের সময় বরাবরই বাংলাদেশ পুলিশের মানুষের পাশে থাকে। বর্তমানে চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের যে ভয়াবহতা চলছে সেসময়ও বসে নেই পুলিশ। তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights