পরিবেশ সুরক্ষায় রংপুরে গণনাটক

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জ্বালানি খাতের মানবাধিকার লংঘন বন্ধ এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে সামাজিক অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে রংপুরে সমাবেশ ও গণনাটক হয়েছে। শনিবার দুপুরে নগরীর পার্কের মোড়ে ডপস ফাউন্ডেশনের উদ্যোগে এই সমাবেশ ও নাটক পরিবেশিত হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান, রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। ডপস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পরিবেশ আন্দোলন কর্মী সুবল চন্দ্র মুখার্জী, লিপি বেগমসহ সামাজিক সংগঠন ক্লিন ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেবট নেটওয়ার্কের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights