পশুর হাটগুলোতে সব ধরনের নিরাপত্তা আছে : র‍্যাব

অনলাইন ডেস্ক
কোরবানির পশুর হাটগুলোতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ পেট্রল ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রাখা হয়েছে।

মঙ্গলবার ঈদুল আজহা উপলক্ষ্যে গাবতলী পশুর হাটে র‍্যাব-৪ আয়োজিত সংবাদ সম্মেলনে লে. কর্নেল মাহবুব আলম এ কথা জানান।

এছাড়া, বাসের টিকিটের কালোবাজারি প্রতিরোধ ও সুশৃঙ্খল পরিবেশ রক্ষা করতে কাজ করছে র‍্যাব।

এ র‍্যাব কর্মকর্তা জানান, শপিং সেন্টারগুলোতেও নাগরিক নিরাপত্তায় সাদা পোশাকে নজরদারি অব্যাহত রয়েছে।

সোমবার রাজধানীর গাবতলী থেকে অজ্ঞান পার্টির তিনজন ও গাজীপুরের কালিয়াকৈর থেকে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। এ সময় প্রায় ১০ লাখ টাকার জাল নোট ও প্রিন্টার জব্দ করা হয় বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights