পাঁচবিবি উপজেলার নতুন ইউএনও মাহমুদুল হাসান

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবির নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন জাহাঙ্গীরের কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি।
পরে বিকেলে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে নিজের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

নবাগত ইউএনও মাহমুদুল হাসান বলেন, সবার সহযোগিতায় এই উপজেলাকে আরও সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। পাঁচবিবি উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

মাহমুদুল হাসান ৩৬তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা। তার নিজ জেলা গাইবান্ধা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। পাঁচবিবিতে যোগদানের আগে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তারও আগে, কর্মরত ছিলেন শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights