পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় বার জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে তারা।

বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩২ রান করে পাকিস্তান। টপ অর্ডারে তিন ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মিডল অর্ডারেও কেউ বেশিক্ষণ থিতু হতে পারেননি। তবে তাদের ছোট ছোট ইনিংসে একশ পার করে সফরকারীরা। সর্বোচ্চ ৩২ রান আসে অধিনায়ক আগা সালমানের ব্যাট থেকে। এছাড়া তাইয়াব তাহির ২১, কাসিম আকরাম ২০ ও আরাফাত মিনহাস ২২ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ২৫ রান খরচে নেন দুটি উইকেট। এছাড়া একটি করে শিকার ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, তিনোতেন্দা মাপোসা ও রায়ান বার্লের।

ফিল্ডিংয়ে নেমে জিম্বাবুয়েকে বেশ চাপেই রাখেই পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। ৩৫ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি তিনটি ও জাহানাদ খান দুটি উইকেট শিকার করেন।

জিম্বাবুয়ে সান্ত্বনার জয় পেলেও পাকিস্তান সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও একই ব্যবধানে জিতে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights