পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। আজ রবিবার (১৬ আগস্ট) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মােশরাফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার রায়সহ অনেকে।
এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি ইউএনও আরাফাত আমান আজিজ উপজেলা পরিষদ পুকুরে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে সফল দুইজন মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মাশরাফ বলেন, মৎস্য চাষ প্রযুক্তির নিবিড়তা ও আধুনিকায়নের ফলে সমাজভিত্তিক মাছ চাষ এবং মাছের আবাসস্থল উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় মৎস্য সংরক্ষণ আইন, ফরমালিনবিরোধী অভিযান, মৎস্য খাদ্য আইন ও হ্যাচারি আইন বাস্তবায়ন এবং মা মাছ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে দুই শতাধিক মৎস্যচাষী এবং জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামীকাল সোমবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights