পিসিবি থেকে ইনজামামের পদত্যাগ
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের চলতি আসরে প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা বিপক্ষে জয় পায় পাকিস্তান।
এরপর টানা চার ম্যাচে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়েছে দেশটি।
এ অবস্থায় আজ সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন ইনজামাম-উল-হক।
চলতি বছরের আগে দ্বিতীয়বারের মতো ইনজামামকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার পিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইনজামাম।
আগামীকাল মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।
