পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে নেমে একরামুল হক নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত একরামুল উপজেলার কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একরামুল মঙ্গলবার বিকেলে প্রতিবেশির পুকুরে গোসল করতে নামেন। এসময় সবার অগোচরে তিনি পানিতে ডুবে যান। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখৃঁজি করেন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights