পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফের হ্নীলায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ইটভাটার পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে লেদা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই দুই শিশুর পরিচয় পাওয়া গেছে। তারা হলো- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের আব্দুল কাশেমের ছেলে নূর হাসিম (১০), একই ক্যাম্পের সালামের ছেলে রাশেদ (৭)।

বিষয়টি নিশ্চিত করে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ(সিআইসি) আব্দুল হান্নান বলেন, ক্যাম্পের পাশ্ববর্তী এলাকায় পুকুরে গোসল করতে গেলে দুইজন রোহিঙ্গা শিশু পানিতে ডুবে যায়। একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও অপরজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

লেদা ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের হেড মাঝি গুরা মিয়া বলেন, টেকনাফের লেদা ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পর আই ব্লকে বসবাসকারী নূর হাসিম ও রাশেদ নামের দুইজন রোহিঙ্গা শিশু পাশ্ববর্তী ক্যাম্পের পাশে পুকুরের পানিতে অসতর্কতার কারণে পড়ে যায়।

তিনি আরও জানান, পরবর্তীতে আশেপাশের রোহিঙ্গাদের সহায়তা শিশু দুইটিকে উদ্ধার করা হলে নূর হাসিম নামের শিশুটি তাৎক্ষণিক মারা যায় এবং মোহাম্মদ রাশেদ নামের আহত শিশুটিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights