পুশইন করা ৩ ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

লালমনিরহাট প্রতিনধি:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা তিন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার রাত ৯টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গারপাড় সীমান্তে ৮৫৩ নম্বর মেইন পিলারের পাশে ওই তিন ভারতীয়কে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

ওই তিন ভারতীয় নাগরিক হলেন-মুর্শিদাবাদের কালু মন্ডলের ছেলে নাজিমুদ্দিন মন্ডল (৪৪), আলী শেখের ছেলে মিনারুল শেখ (৪৮) এবং আজগর শেখের ছেলে আদিল শেখ (৩৫)।

৬১ বিজিবি ব্যাটালিয়নের শ্রীরামপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার যুবায়ের রহমান জানান, শনিবার ভোরে ভারতীয় সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফ সদস্যরা তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। যুবায়ের বলেন, ‘বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে বিএসএফকে জানাই। কিন্তু শুরুতে তারা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। পরে রবিবার সকালে পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হলে বিএসএফ তাদের পরিচয় যাচাই করে এবং রাতেই ফেরত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights