পূর্ব শত্রুতায় কৃষকের ৭ বিঘা জমির খড়ের গাদায় আগুন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাড়ির আঙ্গিনায় খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের খড়ের গাদায় থাকা ৭ বিঘা জমির খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার ভোরের দিকে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানায়, ভোরের দিকে কৃষক রফিকুল ইসলামের বাড়ির উঠানে রাখা খড়ের গাধায় ধোঁয়া দেখতে পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে প্রায় ৭ বিঘা জমির খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম বলেন, আমরা বাড়িতে না থাকায় পূর্ব শত্রুতার জের ধরে আমার প্রায় ৭ বিঘা জমির খড়ের গাদায় আগুন দিয়েছে। এতে প্রায় আমার দুই থেকে তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিব।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. মনির হোসেন বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এতে কৃষকের বেশিরভাগ খড়ের গাদা পুড়ে গেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি জানা নেই। ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights