ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবলু মোল্যা (৫০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার বিকেলে ফরিদপুর র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার বাবলুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া বাবলু মোল্যা জেলার ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকার তোতা মিয়ার ছেলে।
এর আগে রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-১০। বাবলুর বিরুদ্ধে ২০১৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। সে মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি।

লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, বাবলু ফরিদপুরের চিহ্নিত একজন মাদক উৎপাদনকারী ও কারবারি। তিনি ফরিদপুর সহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করদেন। তার বিরুদ্ধে মাদক মামলায় সাজা হওয়ার পর থেকে বিভিন্ন ছদ্মবেশে পলাতক থেকে মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন।

গ্রেফতার বাবলুকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights