ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় হৃদয় শেখ (২৩) রামের এক তরুণ নিহত হয়েছে। সে ডেলিভারিম্যান হিসাবে কর্মরত ছিলেন। সোমবার বেলা পৌনে দুইটার দিকে সদর উপজেলার বাইপাশ সড়কে বাস চাপায় নিহত হয়। নিহত হৃদয় শেখ আলিয়াবাদ ইউনিয়নের বিল মাহমুদপুর গ্রামের শেখ আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী রাস্তার মোড়ের কাছে বাইপাশ সড়ক দিয়ে মালামাল ডেলিভারী দেবার জন্য ভ্যান নিয়ে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে একটি পরিবহন হৃদয়কে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরবর্তীতে স্থানীয়রা বাইপাস সড়কে দীর্ঘক্ষন অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষুব্দ জনতা।

এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights