ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২

অনলাইন ডেস্ক

রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ব্যস্ত সড়কে যানজটের মধ্যে পাঁচ সেকেন্ডের ব্যবধানে ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়।

এ সময় যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ফার্মগেট ফার্মভিউ মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights