ফুলপুরে কেন্দ্র পরিদর্শন ও সচেতনতামূলক সভা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১২টার দিকে ফুলপুর থানা পুলিশের উদ্যোগে খরিয়াপাড়া দাখিল মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক সহিংসতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফল-কুফল, গুজব, মাদকের কুফল, জাতীয় জরুরি সেবা ৯৯৯ সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা ও বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়া মাদরাসার ভোট কেন্দ্রসহ ২ নং রামভদ্রপুর ইউনিয়ন ও ৬ নং পয়ারী ইউনিয়নের ১৫টি ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়।

সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর থানার নতুন ওসি আবুল খায়ের সোহেল। এ সময় থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া, এএসআই আলমগীর হোসেন, সহকারী বিট অফিসার, মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সুপার মাওলানা তাফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক শাহজাহান কবির, মাওলানা মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights