ফুলপুরে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন এর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ওসি আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights