ফেনীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
ফেনীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় স্বপ্না রানী ভৌমিক নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ফেনী রেলওয়ে স্টেশনের কাছে সহদেবপুর রেলক্রসিং এলাকায় চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে সহদেবপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খান ওই নারী। পরে তাকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ওই নারী বেঁচে আছে এমন ধারণা থেকে পুলিশ আসার আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই ওই নারীর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights