ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির লাঠি মিছিল

ফেনী প্রতিনিধি
হরতাল ও নির্বাচন বর্জনের আহ্বানে ফেনীতে বিএনপি লাঠি মিছিল করেছে। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফেনী অংশের রামপুরের লাতু মিয়া ব্রিকসের সামনে থেকে লাঠি মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী।

এ সময় ফেনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খুরশিদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েলসহ ফেনী জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

একইদিন দুপুরের দিকে একই দাবিতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নইম উল্লাহ চৌধুরী বরাতের নেতৃত্বে মিছিলে নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে নির্বাচন বর্জন ও হরতালের পক্ষে স্লোগান দেন। শহরের জহিরিয়া মসজিদ থেকে শুরু হয়ে মিছিল বিএনপির ইসলামপুরস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়। খবর পেয়ে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী টহল ও নিরাপত্তা জোরদার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights