বইমেলায় প্রবাসী মৈত্রেয়ী দেবীর দুটি বই
অনলাইন প্রতিবেদক
অমর একুশে বইমেলায় কানাডা প্রবাসী মৈত্রেয়ী দেবীর দুটি বই প্রকাশিত হয়েছে। দোয়েল পাবলিশার লিমিটেড বই দুটো প্রকাশ করেছে। বইমেলায় এই দুটি বই পাওয়া যাবে দোয়েল পাবলিশার লিমিটেডের ৪৪৫/৪৪৬/৪৪৭ নম্বর স্টলে।
লেখকের বই দুটির মধ্যে প্রথমটি- ‘তারার মেলা’ এ প্রজন্মের সোনামণিদের জন্য লেখা ছড়াগান। বিশেষ শিশুদের নিয়ে লেখা ও দিদিমণির আসর এক বিভিন্ন অনুষ্ঠানে শিশুদের অনুভূতি নিয়ে লেখা। দ্বিতীয়টি- ‘জন্মভূমি প্রিয়জন’।
মূলত গানের শিল্পী হলেও মৈত্রেয়ী দেবীর লেখালেখির ঝোঁক সেই ছোটবেলা থেকেই। পূজা সংখ্যা ও স্কুল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করতেন। গত বছর বই মেলাতে তার দুটি বই ‘ভাবনার করিডোর’ এবং ‘ঝুমরা’ প্রকাশিত হয়েছিল।
এ বছর বইমেলায় প্রকাশিত বই দুটি সম্পর্কে তিনি বলেন, ‘তারার মেলা’ সোনামণিদের জন্য লেখা ছড়া গান। আর ‘জন্মভূমি প্রিয়জন’ দেশের প্রিয় মানুষদের নিয়ে কিছু লেখা।’
প্রসঙ্গত, মৈত্রেয়ী দেবী বর্তমানে কানাডার টরেন্টো প্রবাসী।
