বকেয়া বেতন দাবি : পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দু’টি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

শ্রমিকদের সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকায় বুধবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাহমুদ জিন্স লিমিটেড ও নায়াগ্ৰা টেক্সটাইল লিমিটেড শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ করে। পরে কর্তৃপক্ষের কোনো সারা শব্দ না পেয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালান। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি রইছ উদ্দিন জানান, সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিন্স লিমিটেড ও নায়াগ্ৰা টেক্সটাইল কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights