বগুড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে রাতে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খরনা এলাকায় এই মিছিল করা হয়। ঝটিকা মিছিল শেষে তারা পালিয়ে যায়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-খরনা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানা (৪৫), ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য সাদিক (১৮) এবং খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪৬)।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করীম জানান, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা রাতে খরনা এলাকায় আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করে। এসময় নাশকতারও চেষ্টা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights