বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া সদরে হাট এলাকায় ৪টি ঘরের সকল জিনিসপত্র আগুনে পুড়ে যায়। মঙ্গলবার (০৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সদরের লাহিড়ীপাড়ার পীরগাছা হাট এলাকায় মাহফুজার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের মাঝে বুধবার (০৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পরীগাছা হাট মাহফুজার রহমানের বাড়ি আগুন লাগে। এতে তার বাড়ির ৪টি বসতঘরে রাখা সকল জিনিসপত্র পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্থ মাহফুজার রহমান জানান, আগুন লাগার সাথেসাথে ৩টি পরিবারের সকলে কোন রকমে জীবন নিয়ে ঘর থেকে বের হন। কিন্তু প্রয়োজনীয় কোনও কিছু বের করতে পারেননি।

বুধবার বিকেলে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা তুলে দেন সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

এসময় সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, রাজাপুর ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজিব, ফাঁপর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বাসার মানিক, ছাত্রলীগ নেতা সাব্বির, সোহাগ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন হতে তাৎক্ষনিকভাবে ৩ বান্ডিল ঢেউটিন, নগদ ১৯ হাজার টাকা এবং ৩টি পরিবারকে (প্রতিটি পরিবারকে) ১৬ কেজি খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এছাড়াও পরিবারগুলো শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights