বগুড়ায় আলু বীজের দাম বেশি রাখায় জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় বীজ আলুর ডিলার মেসার্স মন্ডল ট্রেডার্সে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।
জরিমানা প্রাপ্তরা হলেন-প্রতিষ্ঠানের মালিক শাহাদত হোসেন ও বিক্রয় প্রতিনিধি আরিফুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মন্ডল ট্রেডার্স নির্ধারিত মূল্যের চেয়ে আলু বীজের দাম বেশি নিচ্ছেন। এছাড়া ওই ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। পরে প্রতিষ্ঠানের মালিক শাহাদত হোসেন এবং বিক্রয় কর্মী আরিফুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
