বগুড়ায় কৃষকদের নিয়ে মাঠ দিবস
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় বারি সরিষা-১৪ উৎপাদন প্রযুক্তি বিষয়ে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গাবতলী উপজেলার কোলাকোপা সুবাদ বাজারে এই মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে সরেজমিন গবেষণা বিভাগ বগুড়া।
বিএআরআই বগুড়ার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. মাহমুদুল হাসান সুজার সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
বিএআরআই বগুড়ার সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মুহা. তানবীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মসলা গবেষণা কেন্দ্র বগুড়া এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জুলফিকার হায়দার প্রধান, গ্রীন কলাকোপা স্টেট এবং ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান, বিএআরআই রংপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহীদুল আলম, বগুড়া বিএআরআই ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কন্দাল ফসল গবেষণা কেন্দ্র ড. মোহাম্মদ তৌহিদুর রহমান, গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান, বিএআরআই বগুড়ার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ ড. মো. রহমত আলী মোল্লা।
অনুষ্ঠানে কৃষিবিদ ড. মো. মাহমুদুল হাসান সুজা বলেন, বারি-১৪ সরিষা জাতটি ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে কর্তন করা যায়। প্রতি বিঘায় ফলন হয় ৫ মণের অধিক। এতে দুই ফসলি জমি তিন ফসলি জমিতে রূপান্তর হয় এবং ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে। কৃষক আমন ধান করার পরে অল্প সময়ের জন্য বারি ১৪-সরিষা চাষ করে সহজেই বোরো ধান আবাদ করতে পারে।
