বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

অনলাইন ডেস্ক

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসিম (১৪) শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকার লিটনের ছেলে।

পুলিশ জানায়, স্কুলছাত্র নাসিম মোটরসাইকেলে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক নাসিমের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় নাসিম।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights