বগুড়ায় পণ্যবাহী ট্রাকে চাঁদা তোলার সময় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার শাজাহানপুরে পণ্যবাহী ট্রাকে চাঁদা তোলার সময় তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের একটি রশিদও জব্দ করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, শাজাহানপুর উপজেলার সাইফুল ইসলাম (৪৭), মোঃ রিপন (২৬) ও দুপচাঁচিয়া উপজেলার মহিদুল ইসলাম (২৯)।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুরে এলাকায় পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় চাঁদা উঠানোর রশিদসহ হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার সকালে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights