বগুড়ায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিবাদ ও শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় স্কুল শিক্ষার্থী, পুলিশ সদস্য ও পুলিশ ফাঁড়িতে বিএনপির হামলাসহ সারাদেশে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করায় প্রতিবাদ ও শান্তি সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের জজকোর্টের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বগুড়া জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন পিপি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি-জামায়ত অশুভ আন্দোলনে নেমেছে। তারা আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, জনগণের জানমালের ক্ষতিসাধন ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। অতীতে কোন সময় জামায়াত বিএনপির কাছে দেশের মানুষ নিরাপদ ছিল না আর কোনোদিন নিরাপদ থাকতেও পারেনা। দেশের মানুষকে সাথে নিয়ে এই জামায়াত বিএনপিকে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। দেশের মানুষকে শান্তিতে রাখতে তিনি বদ্ধপরিকর। সেজন্য তিনি কোনোভাবেই জামায়াত বিএনপির সন্ত্রাসীদের হাতে আর দেশের মানুষকে তুলে দিতে চান না। এ সময় তিনি বগুড়ায় পলিশের ওপর বিএনপির হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরেশ চন্দ্র মূখার্জীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু, তবিবর রহমান তবি, নাছিমুল করিম হলি, জাকির হোসেন নবাব, আশিকুর রহমান সুজন, লাইজিন আরা লিনা, আনোয়ার হোসেন পায়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights