বগুড়ায় শিক্ষকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার কাহালুতে আব্দুল মোমিন (৪০) নামের এক মাদরাসা শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার কাহালু থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। মৃত আব্দুল মোমিন কাহালু উপজেলার বিরকেদার ইউনিয়নের অবিলম্ব গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে আব্দুল মোমিন তার কর্মস্থল শেখাহার হাফেজিয়া মাদরাসার বারান্দার গ্রিলের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে আব্দুল মোমিন এর ভাই মাসুদুর রহমান বাদী হয়ে কাহালু থানায় একটি ইউডি মামলা করেন। পুলিশ মৃতদেহ মর্গে প্রেরণ করেছেন বলে কাহালু অফিসার ইনর্চাজ সেলিম রেজা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights