বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকদের সাথে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি মিনহাজুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, সাংবাদিক জিল্লুর রয়েল, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন, প্রচার সম্পাদক রুহুল আমিন রানা, নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মতিউর রহমান মুসা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক তানসেন আলী মুন্টু, শাহীন আলম সাজু, মামুন আহমেদ, মেহেদী হাসান, নাজিম উদ্দিন প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানু নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights