‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের বিশ্ববন্ধু’

ভোলা প্রতিনিধি:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলার নন, তিনি বিশ্বের। তিনি বিশ্বের বন্ধু।

বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভোলার লালমোহন উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমি ও লালমোহন হা-মীম একাডেমির শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights