বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে নিজ জেলা পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনার অ্যাডভোকেট আমিন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এবং পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সিসহ সব কর্মকর্তারা তাকে বিদায় জানান।
এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর এসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে সড়কপথে পাবনা সার্কিট হাউসে বিকেল ৩টায় গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights