বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকা ১১ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভেসে থাকা ১১ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার সকাল ১১টায় সুন্দরবনের জেফোড পয়েন্ট সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগর থেকে ‘এফবি জোনায়েদ’ নামের ফিশিং ট্রলার থেকে এসব জেলেদের উদ্ধার করে মোংলা কাস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

উদ্ধারের পর জেলেদের সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা স্টেশনে নিয়ে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেয় হয়েছে। উদ্ধারকৃত এসব জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ২টায় বরগুনার পাথরঘাটা থেকে মোবাইল ফোনে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনকে জানান হয় গত ৩০ জুলাই সকাল থেকে ইঞ্জিন বিকল হয়ে এফবি জোনায়েদ নামের একটি ফিশিং ট্রলারের ১১ জেলে সমুদ্রে ভাসছে। ওই ফিশিং ট্রলারটি সুন্দরবনের হিরন পয়েন্ট এলাকায় রয়েছে। এতথ্য দিয়ে ফিশিং ট্রলারটি উদ্ধারে কোস্টগার্ডের সাহায্য চাওয়া হয়। নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকার পরও সাথে সাথেই কোস্টগার্ডের দুবলা স্টেশনের কন্টিজেন কমান্ডার এমএ ছত্তারের নেতৃত্বে একটি দল হিরন পয়েন্ট এলাকায় উদ্ধার অভিযান শুরু করে।
শুক্রবার সকাল ১১টায় সুন্দরবনের জেফোড পয়েন্ট সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ‘এফবি জোনায়েদ’ নামের ফিশিং ট্রলারসহ ১১ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ট্রলারসহ জেলেদের সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা স্টেশনে নিয়ে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেয় হয়। উদ্ধারকৃত এসব জেরেদর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। ট্রলার মালিকের কাছে জেলেদের হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights