বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে আজ দুপুর ১২টার দিকে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে পৌঁছে মির্জা ফখরুল কিছু সময় বদরুদ্দীন উমরের শয্যাপাশে কাটান। এ সময় তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও উমরের জন্য দোয়া করা হয়েছে বলে জানান তিনি।

গত ২২ জুলাই বদরুদ্দীন উমর শারীরিক অসুস্থতা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights