বনশ্রী ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওর দক্ষিণ বনশ্রী এলাকায় একটি ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা সোয়া ১১টার দিকে বাগানবাড়ি সাউদার্ন পার্কের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের ভাই আবদুল্লাহ ভূঁইয়া জানান, তার বোন বনশ্রী ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থী ছিল। একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি জানতে পেরে তাকে শাসানো হয়। এতে অভিমান করে বাসার ১৬ তলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা ওই ভবনের ১০ তলায় থাকেন বলে জানিয়েছেন। নিহতের ভাবি মুর্শেদা খানম জানান, সবার অগোচরে সে ভবনের ওপরে যায় এবং সেখান থেকে নিচে পড়ে।

প্রেমঘটিত কারণে সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।

তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। এক ভাই ও পাঁচ বোনের মধ্যে সে ছোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights