বন্ধের পথে ডিএপি সার কারখানার উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বড় দুটি সার কারখানার উৎপাদন বন্ধের পর এবার অ্যামোনিয়া সংকটে বন্ধ হওয়ার পথে ডিএপি সার কারখানার উৎপাদন। এতে করে কৃষিখাতে ফসফেট সারের ঘাটতির সম্ভাবনা তৈরি হয়েছে।

মূলত, গ্যাস সংকটে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) উৎপাদন বন্ধ থাকার কারণেই এই সংকট তৈরি হয়েছে।

কারখানা সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ডিএপি সার কারখানা প্রতিদিন ৮০০ টন ফসফেট উৎপাদনে স্বক্ষম। কারখানাটিতে পৃথক দুটি ইউনিট রয়েছে। এগুলোর প্রধান কাঁচামাল অ্যামোনিয়া। যেগুলো পাশ্ববর্তী দুই কারখানা সিইউএফএল ও কাফকো থেকে পাওয়া সংগ্রহ করা হয়। তবে সাম্প্রতিক সময়ে এই দুই কারখানার উৎপাদন বন্ধ হওয়ায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে গেছে। এরমধ্যে আগে থেকে মজুত করা অ্যামোনিয়াও দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক জানিয়েছেন, মুজত করা অ্যামোনিয়া সপ্তাহ খানেকের মধ্যেই শেষ হয়ে যাবে। এরমধ্যে সিইউএফএল ও কাফকো চালু না হলে অ্যামোনিয়া পাওয়া সম্ভব হবে না। তখন বাধ্য হয়ে ডিএপি’র উৎপাদনও বন্ধ রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights