বরগুনায় বিএনপি নেতার উপর হামলা, জড়িতদের বিচার দাবি
বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন কাকচিড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন ফুয়াদ জোমাদ্দার।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার কাকচিড়া বাজারে মানববন্ধন হয়েছে।
কাকচিড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুকসহ স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।
বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করে বলেন, কাকচিড়ায় যেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীদের পাওয়া যাবে, সেখানেই তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হবে।
