বসুন্ধরা কিংসকে ফিফা প্রেসিডেন্টের অভিনন্দন

অনলাইন ডেস্ক
প্রিমিয়ার লিগ জেতায় বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানিয়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। গত ২১ জুন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে একটি চিঠি পাঠানো হয় ফিফা থেকে। যেখানে বসুন্ধরা কিংসের ভূয়সী প্রশংসা করেন ইনফান্তিনো।

তিনি বলেন, ‘২০২২-২৩ মৌসুমে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে জানাই আন্তরিক অভিনন্দন। পুরো দলের কঠোর পরিশ্রম, প্যাশন ও নিষ্ঠা না থাকলে এই শিরোপা অর্জন হতো না এবং সবাই এনিয়ে গর্বিত হতে পারে। এই অসাধারণ অর্জনের সঙ্গে জড়িত সবাইকে আমার অভিনন্দন জানাবেন।’

দেশের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগ জিতেছে বসুন্ধরা কিংস। ফুটবলে পা রাখার পর থেকেই একের পর এক ইতিহাস গড়ছে দলটি।
এবার কিংসের শিরোপা নিশ্চিত হয়েছে তিন ম্যাচ হাতে রেখেই। ১৮ ম্যাচে ১৬ জয়ে ১ ড্র ও ১ হারে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। লিগ শেষ হতে বাকি আছে আর দুই ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights