বসুন্ধরা সিটিতে দেশের সবচেয়ে বড় নারুটো-থিমযুক্ত পাবলিক ইনস্টলেশনের শুরু

অনলাইন ডেস্ক

বাংলাদেশে ‘পাবজি মোবাইল’ ও ‘নারুটো শিপুডেন’-এর যৌথ উদ্যোগের উদ্বোধন উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে দেশের সবচেয়ে বড় নারুটো-থিমের পাবলিক ইনস্টলেশন শুরু হয়েছে।

‘কুরামা হ্যাজ অ্যারাইভড ইন ঢাকা’ ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি আজ শুক্রবার (১০ জুলাই) শুরু হয়েছে, যা আগামী ২৪ জুলাই পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এ সময়ে আগত দর্শনার্থীরা বাস্তব আকৃতির কুরামা স্থাপনা, চরিত্রের সাজে অংশগ্রহণ, গেমভিত্তিক প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর আলোকচিত্র অভিজ্ঞতা, বিশেষ স্মারকসামগ্রী এবং বিভিন্ন অংশগ্রহণমূলক আয়োজনে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

গেমপ্রেমী, অ্যানিমে অনুরাগী, কনটেন্ট ক্রিয়েটর এবং সাধারণ দর্শনার্থীদের জন্য এই আয়োজন একটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আয়োজকদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights